ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করলেন খন্দকার সেলিম জাহাঙ্গীরঁ

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর

এস,এম,রুহুল তাড়াশী, 

স্টাফ রিপোর্টার :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা ) আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করলেন তাড়াশ উপজেলা বিএনপি সাবেক  সফল  সভাপতি 

সিরাজ গঞ্জ  জেলা বিএনপি উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর। 

তবে এ আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি পক্ষ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হককে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ জেলার সহকারী রিটার্নিং অফিসার নূসরাত জাহানের কাছ থেকে মনোনয়নপত্র নেন তিনি।

সহকারি রিটার্নিং অফিসার নূসরাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, আজকে বিএনপির পক্ষ থেকে সেলিম জাহাঙ্গীর নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন গঠিত।

ইতিপূর্বে এই আসনটিতে আওয়ামী লীগ তাড়াশ ও রায়গঞ্জ দুটি উপজেলা থেকেই তাদের প্রার্থী মনোনীত করেছে। কিন্তু বিএনপি বরাবরের মতো এবারও রায়গঞ্জ উপজেলা থেকেই দলের প্রার্থী মনোনীত করেছে। এক্ষেত্রে তাড়াশ উপজেলাকে বরাবরই বঞ্চিত করা হয়েছে। যে কারণে দলের মনোনয়ন না পেলেও দলের নামেই আমি ফরম সংগ্রহ করেছি।

আমি বিশ্বাস করি প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে দল পুনর্বিবেচনা করবে।

জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, দলের নাম ব্যবহার করে একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহে কোনো বাধা নেই। তবে দল থেকে যাকে প্রতীক বরাদ্দ দেবে, সেই হবেন ওই দলের প্রার্থী। এক্ষেত্রে অন্যদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করলেন খন্দকার সেলিম জাহাঙ্গীরঁ

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x