টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
বিশেষ প্রতিনিধি : কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উক্ত এলাকা দিয়ে ইয়াবা পাচারের সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশ থেকে মাদক নির্মূলে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বাক্ষরিত
সিয়াম-উল-হক
লেফটেন্যান্ট কমান্ডার (বিএন)
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড
মতামত