গাইবান্ধা খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দিঘী পল্লী বিদ্যুৎ সংলগ্ন আদর্শপাড়া কবরস্থানের তাফসীরুল কোরআন মাহফিল
রিয়ায এলাহী রাজন
গাইবান্ধা জেলার খোলাহাটী ইউনিয়নের আদর্শপাড়া গ্ৰামের সার্বজনীন কবরস্থানের উন্নয়নকল্পে ১৮ ডিসেম্বর, ২০২৫ ইং; রোজ বৃহস্পতিবার ঠাকুরের দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ঠ ভাষী, তরুণ বক্তা হযরত মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট)। দ্বিতীয় বক্তা: মাওলানা খন্দকার মোঃ জাহিদুল ইসলাম খতিব নিয়ামত নগর কেন্দ্রীয় জামে মসজিদ সাদুল্লাপুর গাইবান্ধা। তৃতীয় বক্তা: মাওলানা মোঃ ইমরান হোসাইন খতীব বড় বাড়ি জামে মসজিদ খোলাহাটী,গাইবান্ধা।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ হক্কানী বিশিষ্ট ব্যবসায়ী ও প্রোঃ এম আর এইচ ইট ভাটা, হাত দাড়িয়াপুর গাইবান্ধা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ মোঃ সাখাওয়াত হোসেন রিফাত (সভাপতি, গাইবান্ধা জেলা ট্রাক ও ট্যাংলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি)।
আরও বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুম হক্কানী (চেয়ারম্যান, ৯নং খোলাহাটী ইউনিয়ন পরিষদ)।
আহবানে মাহফিলে ইন্তেজামিয়া কমিটির পক্ষে মোঃ আব্দুর রব সরকার রানা ছিলেন ।
মতামত