মদনে শহীদ উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলার ৮নং ফতেপুর ইউনিয়নের ছাত্র জনতা ও সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের উদ্যোগে জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখ্য সংগঠক শহীদ উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১০টা ৩০ মিনিটে সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় ছাত্র জনতা ও সচেতন মহল অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে শহীদ উসমান হাদির বর্ণাঢ্য জীবন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদ উসমান হাদি ছিলেন প্রতিবাদী চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে।
শেষে বিশেষ মোনাজাতে শহীদ উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
মতামত