গাইবান্ধায় ‘ডেভিল হান্ট’ অভিযানে কৃষক লীগ নেতা নওশা মেম্বার গ্রেফতার. গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
রাহিদুল ইসলাম বাবু পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে ৫নং মহদীপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য নওশাদ আলী (নওশা মেম্বার) গ্রেফতার হয়েছেন।
ঘটনার বিবরণ: আজ (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার আমলাগাছী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেয় পলাশবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধী দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো না হলেও, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
ইতিপূর্বে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ আওয়ামীলীগের দলীয় প্রভাব কাজে লাগিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে।
নওশা মেম্বারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ঐ এলাকায় লীগের সময় নির্যাতনের শিকার জনগণের মধ্যে স্বস্তির নিশ্বাস নেমে এসেছে । বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন
মতামত