ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

যাত্রাবাড়ী থানায় অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ, মানবাধিকার কর্মীর উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | 

ঢাকার যাত্রাবাড়ী থানায় চুরির ঘটনায় অভিযোগ দায়ের করার পরও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একজন মানবাধিকার কর্মী ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি।

ভুক্তভোগী জানান, শুক্রবার দিবাগত রাতে রাত আনুমানিক ৯টার দিকে তাঁর মূল্যবান কম্পিউটার, নগদ টাকা ও সংশ্লিষ্ট রিমোট কন্ট্রোল চুরি হয়। ঘটনার পরপরই তিনি যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দেওয়ার কয়েকদিন পেরিয়ে গেলেও থানা কর্তৃপক্ষের ওসি থেকে শুরু করে সংশ্লিষ্ট কোনো এসআই এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “আমি একজন মিডিয়া কর্মী ও মানবাধিকার সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তা সত্ত্বেও যদি আমি আইনি সেবা না পাই, তাহলে সাধারণ জনগণের অবস্থা কতটা করুণ—তা সহজেই অনুমেয়।”

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, থানার পক্ষ থেকে নিষ্ক্রিয়তা দেখে জনমনে প্রশ্ন উঠছে—আইনের সেবা কি অর্থের বিনিময়ে পাওয়া যায়? তিনি এই পরিস্থিতিকে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

এ বিষয়ে তিনি শুধু মিডিয়া নয়, মানবাধিকার সংগঠন, পত্রিকা ও টেলিভিশনসহ সংশ্লিষ্ট সব মহলকে অবহিত করেছেন বলে জানান। পাশাপাশি তিনি দাবি করেন, অবিলম্বে চুরি হওয়া মালামাল উদ্ধার, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।

ভুক্তভোগী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের ৬৪ জেলা ও ৫১২টি থানায় যেন কেউ আইনের ফাঁক গলে পার না পায় এবং সাধারণ মানুষ প্রকৃত সেবা পায়—সেই লক্ষ্যে ডিসি থেকে ওসি পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি তাঁর বক্তব্যে সকল মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান, এই ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার জন্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ী থানায় অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ, মানবাধিকার কর্মীর উদ্বেগ প্রকাশ

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x