ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হাদীর অব্যক্ত কথাগুলো সংসদে বলব ইনশাআল্লাহ

--মুফতি আলী হাসান ওসামা 

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির বীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির অব্যক্ত কথাগুলো সংসদে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, উসমান হাদি বেঁচে থাকলে সংসদে আধিপত্যবাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতেন, সিলেট-৪ আসন থেকে আল্লাহ পাক আমাকে নির্বাচিত করলে তার অবলা প্রতিটা কথাই আমি দৃপ্ত কণ্ঠে বলব ইনশাআল্লাহ।

তার লেখা স্ট্যাটাসে আরো উল্লেখ করেন, শহীদদের অপূর্ণ কাজগুলো পূর্ণ করা জীবিতদের দায়িত্ব। ইনসাফের পক্ষে ও জুলুমের বিপক্ষে ভয়েস রেইজ করা আজ সর্বাধিক গুরুত্বপূর্ণ।

 তিনি বলেন, কেবল ওয়াজের মঞ্চ বা জুমআর মিম্বারে প্রতিবাদ করলেই দায়িত্ব শেষ হয় না। সংসদসহ রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী অঙ্গনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। "কোনো জায়গা আধিপত্যবাদী শক্তির জন্য খালি ছেড়ে দেওয়া যাবে না।

সদা স্পষ্টভাষী তরুণ এই আলেম আলো ও অন্ধকার, ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্বকে চিরন্তন লড়াই হিসেবে আখ্যায়িত করে বলেন বাহ্যত যা অসম্ভব মনে হয়, তা সম্ভব করে তোলাই প্রকৃত বীরত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা মুফতি আলী হাসান উসামার এই বক্তব্য ইতোমধ্যেই সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ জনতা এটিকে শহীদ উসমান হাদির প্রতি শ্রদ্ধা ও তার আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় হিসেবে দেখছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হাদীর অব্যক্ত কথাগুলো সংসদে বলব ইনশাআল্লাহ

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x