ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আগৈলঝাড়ায় কুকুরে কামড়ের আতঙ্ক, একদিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনের বেশি রোগী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে কুকুরে কামড়ানোর ঘটনা। উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দিন দিন আতঙ্কের মধ্যে বসবাস করছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , আজ একদিনেই ২০ জনের অধিক কুকুরে কামড়ানো রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষ ও শিশুও রয়েছে। অধিকাংশ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সকাল ও সন্ধ্যার সময় পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। অনেক ক্ষেত্রে দলবদ্ধ কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে একাধিক ভুক্তভোগী বলেন, কুকুরে কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না নিলে জলাতঙ্কের ঝুঁকি থাকে। কিন্তু কুকুরের উপদ্রব কমাতে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

এলাকাবাসীর দাবি, দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় কুকুরে কামড়ের আতঙ্ক, একদিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনের বেশি রোগী

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x