সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাদীপুরের কৃতি সন্তান মোঃ সবুজ মিয়া-এর মরদেহ আজ দেশে পৌঁছেছে।
আজ দুপুর ২টা নাগাদ হেলিকপ্টারযোগে তার মরদেহ
তুলশীঘাট হেলিপ্যাডে আনা হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দেশ ও জাতির জন্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া এই বীর সন্তানের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুনএবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মতামত