ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দুপুরে তালা ভেঙে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, এলাকায় চরম নিরাপত্তাহীনতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি | 

২০ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কর্ণপুর গ্রামে দিনের আলোতেই সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক ও ভয়াবহ ডাকাতির ঘটনা। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণপুর গ্রামের সাংবাদিক আল আমিনের বসতবাড়িতে আজ দুপুরে পরিবারের কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রবেশ করে। পরিকল্পিতভাবে বাড়ির একাধিক তালা ভেঙে তারা ভেতরে ঢুকে ঘরের সবকিছু তছনছ করে ফেলে। ধারণা করা হচ্ছে, ঢাকার কোনো পেশাদার ডাকাত চক্র এ ঘটনার সঙ্গে জড়িত।

সন্ধ্যায় বাড়ি ফিরে সাংবাদিক আল আমিন দেখতে পান, বাড়ির সব কটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং ঘরের আসবাবপত্র ও মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিষয়টি আঁচ করতে পেরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে গোসিংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন মেম্বার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেন।

ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা নগদ অর্থসহ প্রায় এক লক্ষ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র ও জমির গুরুত্বপূর্ণ দলিলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে কখনো দিনের বেলায় এ ধরনের ডাকাতির ঘটনা এই এলাকায় ঘটেনি। দিনের আলোতে এমন দুঃসাহসিক ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি, আতঙ্ক ও হতাশা সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দুপুরে তালা ভেঙে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, এলাকায় চরম নিরাপত্তাহীনতা

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x