বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আয়োজিত শহীদ ওসমান হাদী স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ ২০/১২/২০২৫ ই বিকাল ৪ ঘটিকায় সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এস এম রফিকুল মাওলা।
প্রধান অতিথি বলেন
আজ আমরা এখানে এক মহান শহীদের স্মরণে একত্রিত হয়েছি। শহীদ ওসমান হাদী—যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামে নিজের অমূল্য জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।
শহীদ ওসমান হাদী ছিলেন সাহস, দেশপ্রেম ও আত্মনিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জীবনের মায়া ত্যাগ করে তিনি মাতৃভূমির মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর মতো অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য শুধু একটি অর্জন নয়, বরং একটি মহান দায়িত্ব।
আমি গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ এর পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ তানভীর মোস্তফা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী প্রমুখ।
মতামত