বালিয়াকান্দিতে শুশুড় বাড়ি এসে বিষ পানে জামাইয়ের মৃত্যু
আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুশুর বাড়িতে এসে বিষ পান করে মোঃ রুবেল মোল্লা (৩৫) নামের এক যুবকের মৃ/ত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা/রা যান।নিহত রুবেল মোল্লা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোঃ আতিয়ার মোল্লার ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রুবেল মোল্লা নিজ বাড়ি থেকে শাশুড় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি স্ত্রী নারগিস আক্তার ও দেড় বছরের সন্তানকে সঙ্গে নিতে চাইলে স্ত্রী অনিচ্ছা প্রকাশ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজার থেকে বিষ ক্রয় করে পা/ন করেন।
বিষপানের পর স্থানীয়রা তাকে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল আনুমানিক ১১টার দিকে তিনি সেখানে ভর্তি হন। পরে রাত ৮টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল ১১টার দিকে তিনি মৃ/ত্যুবরণ করেন।এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানা ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে। নিহতের চাচা মোঃ আকবর মোল্লা থানায় উপস্থিত হয়ে বিষয়টি অবগত করলে বালিয়াকান্দি থানায় একটি অপমৃ/ত্যু মামলা করা হয়।রুবেল মোল্লার অকাল মৃত্যুতে তার বাবা-মা একমাত্র সন্তানকে হারিয়ে গভীর শোকে কতর। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত