===========================
বিরলে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যদোয়ের সাথে সাথে বিরল থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিস্তম্ভে বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ এবং পতাকা বিধি অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসন বনাম বিরল সূধী একাদশ প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে সহকারী কমিশার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ আল এমরান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা শফিউল্লাহ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন উপজেলা সমাজেসেবা অফিসার রাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, সমবায় অফিসার হাফিজুর রহমান, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া খাতুন, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রশীদ, বিএমডিএ এর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, বীট অফিসার মহসিন আলী, সহকারী সেটেলমেন্ট অফিসার নিরঞ্জন কুমার, মৎস্য অফিসার আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানাসমূহে দুপুরে উন্নতমানের খাদ্য পরিবেশন করা হয়।
মহান বীর শহীদদের পবিত্র আত্মার মাগফেরাত, বীরমুপও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মঁনাজাত/প্রার্থনা করা হয়। বিনোদনমূলক স্থানসমূহ উন্মূক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। বিকাল ৩ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মতামত