ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মোরেলগঞ্জে শ্রদ্ধা, স্মৃতি আর আগামীর প্রত্যয়ে ১৬ ডিসেম্বর পালিত

এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :

ভোরের নিস্তব্ধতা ভেঙে যখন আকাশে ভেসে ওঠে ৩১ বার তোপধ্বনির গর্জন, তখন বাগেরহাটের মোরেলগঞ্জে যেন এক মুহূর্তে ফিরে যায় ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে। মহান বিজয় দিবসের সকালে লাল-সবুজের পতাকায় সেজে ওঠে জনপদটি—প্রতিটি মুখে, প্রতিটি হৃদয়ে জেগে ওঠে মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্বাধীনতার অহংকার।মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসের সূচনা হয়। সূর্যের প্রথম আলো ছোঁয়ার আগেই মানুষ জড়ো হতে শুরু করে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে। সকাল ৭টায় পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ ও মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান।

এরপর একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। একইভাবে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।শ্রদ্ধার এই স্রোতে অংশ নেয় মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কাউটস এবং পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতিস্তম্ভের বেদি। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

দিনের বাকি সময়জুড়ে মোরেলগঞ্জ ছিল বিজয়ের নানা আয়োজনে মুখর। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে যুদ্ধদিনের স্মৃতি, ত্যাগ আর বেদনার গল্প। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে ইতিহাস জানার সুযোগ করে দেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও আবৃত্তিতে প্রাণ ফিরে পায় স্বাধীনতার চেতনা।এদিকে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কাজী খায়রুজ্জামান শিপন। আপর দিকে দুপুরে বাগেরহাট -৪ মোরেলগঞ্জ শরনখোলা আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম স্যারের নেতৃত্বে আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসায় বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনভর এসব আয়োজনের মধ্য দিয়ে মোরেলগঞ্জে মহান বিজয় দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পরিণত হয় স্মৃতি, শ্রদ্ধা ও আগামীর পথে এগিয়ে যাওয়ার এক দৃঢ় প্রত্যয়ে।

ছবি সংযুক্ত আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মোরেলগঞ্জে শ্রদ্ধা, স্মৃতি আর আগামীর প্রত্যয়ে ১৬ ডিসেম্বর পালিত

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x