মহান বিজয় দিবসে কালিগঞ্জে জামায়াতের বিজয় রালী ও আলোচনা সভা
কালিগঞ্জ ব্যুরোঃ
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিজয় রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল ০৪টায় উপজেলা জামায়াত অফিস থেকে জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের নেতৃত্বে বিজয় রালীতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,উপজেলা আমীর অধ্যাপক মাওলানা
আব্দুল ওহাব সিদ্দিকী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শহর শাখার সভাপতি মেহেদী হাসান প্রমুখ। বিজয় র্যালিটি উপজেলারপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা গোলচত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা আমীরে মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শিবির নেতা মেহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, স্বাধীনতার আজ ৫৪ বছর পেরিয়ে গেলেও মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পাইনি।দল ও নেতার পরিবর্তন হলেও নীতির কোন পরিবর্তন হয়নি।অসৎ নেতৃত্বকে পরিবর্তন করে আগামীতে সৎ নেতৃত্ব নির্বাচিত করে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হবে।ছবিঃ মহান বিজয় দিবসে কালিগঞ্জে জামায়াতের বিজয় রালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দীস রবিউল বাসার।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।
মতামত