ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

লালমাই প্রতিনিধি, মনিরুল ইসলাম 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন শেষে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন স্টল নিয়ে অংশগ্রহণ করে। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে রাতে সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিন আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেনসহ বীর মুক্তিযোদ্ধারা।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x