বিরলে ওজনে তেল কম দেয়ায় মেসার্স সুবাইতা ফিলিং স্টেশন'কে ৫ হাজার টাকা জরিমানা
================================
মোঃ সেলিম রেজা,
বিরল, (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে ওজনে তেল কম দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ধারায় বিরল পৌর-শহরের মেসার্স সুবাইতা ফিলিং স্টেশন’কে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকাো জরিমানা করা হয়েছে।আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মতামত