খোরশেদ উদ্দিন ভূঞা ইসলাগিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি গ্রামে অবস্থিত খোরশেদ উদ্দিন ভূঞা ইসলাগিয়া আলিম মাদ্রাসায় ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ক্রীড়া ইভেন্ট পরিচালিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ. ম. ম. আব্দুল হক, সাবেক সভাপতি, এডহক কমিটি (অত্র মাদ্রাসা) ও সহ-সভাপতি, জেলা পাবলিক লাইব্রেরি, কিশোরগঞ্জ এবং আলহাজ্ব মোঃ আরফান উদ্দিন ভূঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহ্ বুরহান উদ্দিন আহম্মাদ।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় আনন্দ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ রুমান, সাবেক ছাত্র হাবিবুল্লাহ হীরণ, মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্র ও ব্যাংক কর্মকর্তা জাকারিয়া হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন—
মাওলানা বশির উদ্দিন আহমেদ, সুপার, টুটিয়ার চর দাখিল মাদ্রাসা মওলানা নুরুল ইসলাম, সুপার, ঝাটাশিরা দাখিল মাদ্রাসামাওলানা শিব্বির আহমেদ, ভারপ্রাপ্ত সুপার, মুসলিম মিল্লাত দাখিল মাদ্রাসাপরিচালক মাওলানা কামাল উদ্দিন ও ভাইস প্রিন্সিপাল (অত্র মাদ্রাসা)।স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সর্বশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত