লেছড়াগঞ্জ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
মুকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি । তারিখঃ ১৫/১২/২০২৫
হরিরামপুর উপজেলা লেছড়াগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও গ্রিন কোয়ালিশন সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারী গবেষণামুলক প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশন মানিকগঞ্জ আয়োজনে লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ কনফারেন্স রুমে প্রশিক্ষন কর্মশালা অনুণ্ঠিত হয়। লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সভাপত্বিতে প্রশিক্ষনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন, বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারে মানিকগঞ্জ প্রোগ্রাম অফিসার মোঃ মুকতার হোসেন । প্রশিক্ষনের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক ঘিওর প্রোগ্রাম অফিসার সুবীর কুমার সরকার । প্রশিক্ষনে দুর্যোগ, আপদ, ঝুঁকি, জলবায়ু পরিবতন, ঝুঁকি ব্যবস্থাপনা ও করনীয় বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষনের মাধ্যমে লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও গ্রিন কোয়ালিশন যৌথভাবে দুর্যোগ অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়। লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন তার আলোচনায় বলেন, আজকের প্রশিক্ষনের মধ্যে দিয়ে দুর্যোগ ব্যবস্থা কমিটির কার্ক্রম আরো শক্তিশঅলী ও সক্রিয় ভুমিকা নিতে সক্ষম হবে। হরিরামপুর উপজেলার মধ্যে লেছড়াগঞ্জ ইউনিয়ন একটি দুর্যোগ প্রবণ এলকা হিসেবে চিহ্নিত বিশেষ করে বন্যা ও নদী ভাঙ্গনের কারনে এই এলাকা খুবই ক্ষতিগ্রস্থ । ক্ষতিগ্রস্থ পরিবারে জন্য সরকারের কাছে তিনি ক্ষতিপুরুনের জন্য সহযোগিতার একটি পরিকল্পনা প্রনয়ন করবেন।
প্রশিক্ষনে আরো আলোচনা করেন, মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সদস্য শহিদ মোল্লা, নটাখোলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি আকলিমা বেগম, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য লিপি বেগম, ইউপি সদস্য শাহিন মোল্লা, জাহিদ হোসেন ও লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও হরিহরদিয়া কৃষক সংগঠনের সভাপতি নান্নু প্রামানিক। গ্রিন কোয়ালিশন সদস্য রমজান হোসেন।
মতামত