ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আগৈলঝাড়ায় রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

নির্বাচনী তফশিল ঘোষণার পর নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় আগৈলঝাড়ায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ সোমবার দুপুর ২টায় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বাইজিদ সরদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, সরকারি দপ্তরের আশপাশ ও জনসমাগমপূর্ণ স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফশিল ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রকার নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা থাকলেও একাধিক রাজনৈতিক দল ও প্রার্থীর সমর্থকরা তা মানেননি। এতে করে সড়ক ও ফুটপাত দখলসহ জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বাইজিদ সরদার বলেন, “নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় ব্যানার-ফেস্টুন অপসারণ না করায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যানার ও ফেস্টুনের কারণে সড়কের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। দ্রুত অপসারণ করায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আচরণবিধি বাস্তবায়নে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x