ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু

এস এম মামুন, যশোর 

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দীর্ঘদিনের পরিচালক মিজানুর রহমান মিজান একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আত্মহত্যা করেন। ঘটনার দুই দিন পর মানবিক দায়িত্ববোধ থেকে এতিমখানা ও মাদ্রাসার পাশে দাঁড়ালেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।রোববার শীতবস্ত্র হিসেবে কম্বল নিয়ে তিনি এতিমখানা ও মাদ্রাসায় উপস্থিত হন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির এতিম শিশুদের সার্বিক দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দেন। অ্যাডভোকেট মিন্টু জানান, আজ থেকে এতিমখানা ও মাদ্রাসায় অবস্থানরত সকল এতিম শিশুর থাকা, খাওয়া, পড়াশোনা ও চিকিৎসাসহ যাবতীয় খরচ তিনি নিজ দায়িত্বে বহন করবেন।

তিনি বলেন, “এই শিশুরা কারও বোঝা নয়, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের কষ্টের দিনে পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। যতদিন আল্লাহ শক্তি দেন, ততদিন আমি তাদের পাশে থাকবো।”এ সময় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট মিন্টুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x