সীতাকুন্ডে পানের ট্রাক উল্টে পটিয়ার ২পানচাষী নিহত আহত ৪।
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার বাঁশ বাড়িযা মাইলের মাথা এলাকায় পানবাহী গাড়ির সাথে অপর গাড়ির ধাক্কায় কমল চৌধুরী(৫৯)ও সমীর চৌধুরী (৫৬)ঘটনা স্হলে নিহত এবং তপন চৌধুরী (৪৬)উজ্জ্বল চৌধুরী (৫০)ভোলা চৌধুরী (৫৭)ও বাদল চৌধুরী (৪৬)নামের ৪জন গুরুতর আহত হয়।তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। এরা সকলেই পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন এলাকার।স্হানীয়দের সুত্রে জানা যায়, সাপ্তাহে শনি ও বুধবার মিরসরাই মিঠাইছড়া বাজারে পটিয়া হাইদগাঁও পান ক্ষেত হতে পানভর্তি ৭/৮ টি মিনিট্রাক যায়।প্রতিবারের মত এরা পানভর্তি মিনিট্রাক নিয়ে বাজারে যাবার পথে ১৩ই ডিসেম্বর রাতে সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সাথে সাথে পিছনে থাকা ২জন ঘটনা স্হলে মারা যায়। সামনে থাকা ৩জন সামান্য আঘাত পেলেও তপনের অবস্থা আশাঙ্কাজনক।তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। হাইদগাঁও কৃষক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন,পান একটি অর্থকরী কৃষিপণ্য যাহা জাতীয় অর্থনীতিতে ভুমিকা রাখে।আমাদের দাবি, এই পান বহনের নিরাপত্তা দিতে হবে এবং সরকারি সার্বিক সহযোগিতা প্রদানের আবেদন জানাই।এই সময়ে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ করছি। স্বজন হারানোর বেদনায় কান্নার রোলে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
মতামত