বেগম খালেদা দেশনেত্রীজিয়ার রোগমুক্তি কামনায় গফরগাঁও পৌর যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আল আমিন খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বর্ণাঢ্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গফরগাঁও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়,
গফরগাঁও পৌর যুবদলের এই তাৎপর্যপূর্ণ আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা আহসান হাবীব বিপ্লব। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সাদেকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কথা তুলে ধরেন এবং গণতন্ত্রের মুক্তির জন্য তাঁর অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন। তিনি দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন:শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম আহবায়ক, গফরগাঁও উপজেলা বিএনপি।আবদুর রউফ, সাবেক সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও পৌর বিএনপি।সাইফুল ইসলাম রিপন, সভাপতি, গফরগাঁও পৌর যুবদল।মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক, গফরগাঁও উপজেলা ছাত্রদল।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তারা বলেন, দেশনেত্রীর মুক্তি ও সুস্থতার মাধ্যমেই দেশে গণতন্ত্রের সুবাতাস ফিরবে।অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুচারুভাবে সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও গফরগাঁও উপজেলার পরিচিত মুখ শরিফুল ইসলাম ফরাজি সুমন। তাঁর সাবলীল উপস্থাপনা উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন গফরগাঁও নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি জালাল উদ্দীন। তিনি আবেগঘন মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান রবের দরবারে বিশেষভাবে প্রার্থনা করেন। একইসাথে তিনি দেশের সকল অসুস্থ মানুষের আরোগ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।সভাপতির বক্তব্যে আহসান হাবীব বিপ্লব বলেন, "আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। আমরা বিশ্বাস করি, লাখো কোটি মানুষের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি ফিরে এলে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার ত্বরান্বিত হবে। আমরা গফরগাঁও পৌর যুবদলের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে প্রিয় নেত্রীর পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ পাক প্রিয় নেত্রী কে পরিপূর্ণ সুস্থ তা দান করে দিন।"দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে মিলে দেশনেত্রীর রোগমুক্তি কামনা করেন।
মতামত