ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাজীপুর শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি,চক্রের ৫ জন আটক

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে । পৃথক দুটি ঘটনায় এলাকাবাসীর হাতে প্রতারক চক্রের পাঁচজন আটক হয়েছেন এবং আরও একটি ঘটনায় চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার(১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় তাওসিফ ফার্মেসীতে মানবাধিকার কর্মী পরিচয়ে অভিযান চালাতে গেলে দোকান মালিকের সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আটকরা পরিচয়পত্র ও সুনির্দিষ্ট ঠিকানা দেখাতে ব্যর্থ হন।

এদিকে গত (১০ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার রৌদ্র মেডিসিন সেন্টারে ইয়াসমিন বেগমের নেতৃত্বে ১০/১২ জন ব্যক্তি মানবাধিকার কর্মী পরিচয়ে ঢুকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল কার্ড ও ওষুধপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেন ফার্মেসি মালিক রাজিব আহমেদ।উভয় ঘটনায় ভুক্তভোগীরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই জোনায়েদ হোসাইন জানিয়েছে,জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। সেখানে  উত্তেজনাকর পরিস্থিতি দেখে তাদেরকে থানায় আনা হয়েছে।এসময় তাদের কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি ঢাকা মেট্রো-চ ১৯-৫৬৯২ থানায় আনা হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছির আহমেদ বলেন, এই ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজীপুর শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি,চক্রের ৫ জন আটক

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x