ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দির মেয়ে শ্যামলী ঘোষ হ্যান্ডবলে কোচেস ট্রেনিংয়ে সুযোগ

আক্কাস আলী খান, রাজবাড়ী জেলা প্রতিনিধি 

বালিয়াকান্দির মেয়ে শ্যামলী ঘোষ দীপান্বিতা (১৯) নিজের জেদ, পরিশ্রম ও প্রতিভার জোরে অর্জন করলেন বড় এক সাফল্য। দীর্ঘ ৭ বছরের নিরলস পরিশ্রম শেষে তিনি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন থেকে কোচেস ট্রেনিংয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

দেশের ৬৪ জেলার মধ্যে মাত্র ৩০ জন নির্বাচিত হয়েছেন এই বিশেষ প্রশিক্ষণের জন্য। তাদের মধ্যেই জায়গা করে নিয়েছেন বালিয়াকান্দির এই মেধাবী ক্রীড়াবিদ।

শ্যামলী জানান, এই পথ চলা ছিল নানা বাধা-বিপত্তিতে ভরা। পরিবার থেকে দূরে থাকা, মানুষের অপমান, সহযোগিতার অভাব—সবই তাকে মানসিকভাবে ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু সেই কঠিন সময়ে একমাত্র তার বাবা উত্তম কুমার ঘোষ তাকে দিয়েছেন সাহস ও আশীর্বাদ। মা জ্যোৎস্না ঘোষও নীরবে ছিলেন তার শক্তির উৎস।

রাজবাড়ী জেলার বাউনি গ্রামে জন্ম শ্যামলীর। বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে তিনি রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছেন।

২০২৫ সালে তিনি নড়াইল জেলার হয়ে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকেই তার প্রতিভা আলোচনায় আসে।

নিজ যোগ্যতায় পাওয়া এই অর্জন তাকে আরও শক্তি ও অনুপ্রেরণা দিচ্ছে। শ্যামলী বলেন—

যারা বিশ্বাস করেনি, যে অপমান আমাকে ভেঙে দিতে চেয়েছিল—আজ তা-ই আমার শক্তি। আমি আরও বড় হতে চাই, দেশের জন্য খেলতে চাই।”

বালিয়াকান্দির ক্রীড়া মহল শ্যামলীর এই সাফল্যে গর্ব প্রকাশ করেছে এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছে।

এদিকে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশন–এর ব্যবস্থাপনায় আগামী ১৭ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৮ দিনব্যাপী, সম্পূর্ণ আবাসিক “হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স ২০২৫”-এ অংশগ্রহণের জন্য তাকে মনোনীত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দির মেয়ে শ্যামলী ঘোষ হ্যান্ডবলে কোচেস ট্রেনিংয়ে সুযোগ

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x