ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজারে ২-১ গোলে সোনাদিয়া ফুটবল একাদশের জয়

কক্সবাজার প্রতিনিধি। 

বিজয় দিবসকে হৃদয়ে ধারণ করে প্রয়াত সাংবাদিক এসএম ছৈয়দ উল্লাহ আজাদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলো সাংবাদিক সংসদ কক্সবাজার। এ স্মরণ ও উদযাপনের আবহে আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে নাটকীয় লড়াই শেষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সোনাদিয়া ফুটবল একাদশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০ মিনিটের  এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টিম সোনাদিয়া। প্রথমার্ধে রহিমের অ্যাসিস্টে অন্তর দে বিশালের গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পর আরো সংগঠিত খেলায় মোহাম্মদ সিফাতের গোল সনাদিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়।পরাজয় এড়াতে শেষদিকে মরিয়া হয়ে ওঠে সেন্টমার্টিন ফুটবল একাদশ। ম্যাচ শেষ হওয়ার মাত্র দু'মিনিট আগে ইয়াসিন আরাফাত একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত রেফারি মো. নাসির উদ্দিনের শেষ বাঁশিতে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সেন্টমার্টিনকে।এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাদিয়ার অন্তর দে বিশাল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আলা উদ্দিন বলেন, ‘আজকের এ প্রীতি ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি সাংবাদিকদের বন্ধন, সৌহার্দ্য ধরে রাখার একটি সুন্দর মাধ্যম। প্রয়াত সাংবাদিক এস, এম ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন মানুষ। খেলাধুলা ও সংস্কৃতির মধ্য দিয়ে তাকে স্মরণ করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- সাংবাদিক সংসদ কক্সবাজার’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাসানুর রশীদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস, এম জাফর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সরওয়ার রোমন, সমাজকর্মী আদনান সঊদ, ইরফানুল হাসান, তারেকুর রহমান সহ সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ২-১ গোলে সোনাদিয়া ফুটবল একাদশের জয়

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x