গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
বহনকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকা–রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় যানবাহন তল্লাশিকালে রংপুর থেকে ঢাকাগামী নীলফামারী ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি মোঃআব্দুল হালিম ওরফে নয়ন ৩০লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মতামত