ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহিনীকে কুপিয়ে হত্যা:

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । হত্যাকাণ্ডটি ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে নাকি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে—তা তদন্ত করছে পুলিশ।

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ছাদ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ছকিনা বেগমের কক্ষে ঢোকে। এ সময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফিউল্লাহ প্রায় তিন বছর আগে মারা যান। তাদের দুই সন্তান বিদেশে অবস্থান করছেন। তবে ঘর থেকে কোনো মালামাল বা টাকা-পয়সা লুটের প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে স্থানীয়দের ধারণা, ডাকাতির সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন,

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা বা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তবে ডাকাতির বিষয়টিও তদন্তের বাইরে রাখা হচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

তাং-১৩-১২-২৫ ইং।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহিনীকে কুপিয়ে হত্যা:

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x