ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৫০ ব্যাটালিয়ন।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে সদর দপ্তরের নির্দেশনায় পরিচালিত বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭৪/৩-আর সংলগ্ন ‘উত্তর কলোনী’ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে টহলদল ওই এলাকায় সন্দেহভাজন চলাচল দেখে তাকে আটক করে।
আটক যুবকের নাম মো. রহিম বাদশা (৩০), বাড়ি জেলার চাকমাপাড়া এলাকায়। টহলদল তার কাছ থেকে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করে।
পরবর্তীতে মাদকদ্রব্য ও জব্দ করা বাইসাইকেলসহ আটককে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
সংস্থাটি জানায়, সীমান্ত অঞ্চলে মাদক পাচার প্রতিরোধে তাঁদের বিশেষ নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
মতামত