ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মধ্যনগরে ৭ম দিশারী প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুরঞ্জন তালুকদার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

---------------------------------

নবগঠিত উপজেলার মধ্যনগরে

পিছিয়ে পড়া ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের  শিক্ষার মান উন্নয়ন ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণের জন্য বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে

 ৭ম দিশারী শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা'২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 ১২ই ডিসেম্বর শুক্রবার  ২০২৫ অনুষ্ঠিত এ পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায়  পরিচালনা করেন দিশারী এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান আবুল বাশার জানান, “শিক্ষার্থীদের মেধা বিকশিত করার লক্ষ্যেই আমরা প্রতি বছরের মতো এবারও বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। শিক্ষার মান উন্নয়নই আমাদের মূল উদ্দেশ্য।”

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একে এম শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা,সহকারী প্রধান শিক্ষক রিপন কুমার তালুকদার,  সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, সাবেক সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস, রমাপ্রদ চক্রবর্তী, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।

এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং ধরমপাশা–মধ্যনগর, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও কলমাকান্দা থেকে আগত কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পরেশ চন্দ্র দাশ। হল সুপার ছিলেন মৌজালি তালুকদার। দিশারি ট্রাস্ট কমিটির সদস্য পলাসসহ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা হল-ডিউটির দায়িত্ব পালন করেন।

কোমলমতি শিক্ষার্থীদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুল হক। তাঁর শুভাকাঙ্ক্ষী হিসেবে আপ্যায়ন পরিবেশন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া। তারা পরীক্ষাস্থলও পরিদর্শন করেন।

সবশেষে দিশারী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে পরীক্ষার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে পরীক্ষা কার্যক্রম শেষ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মধ্যনগরে ৭ম দিশারী প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x