হোয়াইক্যংয়ে ৫০ হাজার ইয়াবাসহ ১ কারবারি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে টেকনাফ থানা পুলিশের একটি টিম হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—শেখ শহীদুল ইসলাম সবুজ (২৭), বালুখালীর তুলাতলী এলাকার মৃত মো. আবুল কাসেমের ছেলে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
মতামত