কুমিল্লা সদর উপজেলার কোটবাড়িতে সামাজিক অনুষ্ঠানে মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা সদর উপজেলার কোটবাড়িতে ভিপি আব্দুল্লাহর বাড়িতে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) এক সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
সামাজিক এ আয়োজনে অতিথিরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। নেতৃবৃন্দ বলেন, মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এমন সামাজিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতামত