ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাতক্ষীরার কালিগঞ্জ ইউসিসিএ’র পরিদর্শক আব্দুস সালাম অর্ধ কোটি টাকা নিয়ে লাত্তা,দুই শতাধিক কৃষক সর্বশান্ত

কালিকা সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল ইসলামঃ 

সাতক্ষীরার  কালিগঞ্জে বিআরডিবির আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিভিন্ন সমবায় সমিতি থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন পরিদর্শক আব্দুস সালাম। এ ঘটনায় সর্বশান্ত হওয়া দুই শতাধিক দরিদ্র কৃষকের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। টাকা আত্মসাতকারী পরিদর্শক আব্দুস সালামকে নিরাপদে পালিয়ে যেতে সহায়তা এবং ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলমের উপর অনিয়মের দায়ভার চাপিয়ে তাকে অন্যত্র বদলী করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সমবায় সমিতির ভুক্তভোগী কর্মকর্তা ও সদস্যরা। 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগে কালিগঞ্জ কেএসএস’র সহ-সভাপতি রমেশ চন্দ্র বিশ্বাস, ইউসিসিএ’র  পরিচালক ফারুক হোসেন, কেএসএস’র পরিচালক সাইফুল ইসলাম, এবাদুল্যাহ শেখ, সাইফুল ইসলাম ও গাজী ইলিয়াস জানান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসেবে শেখ জাহাঙ্গীর আলম যোগদানের পর থেকে কালিগঞ্জ ইউসিসিএ ও বিআরডিবির বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির পূর্বের অনিয়ম উদঘাটন করে সেগুলো সমাধানের জন্য সমবায়ীদের সাথে নিরলসভাবে কাজ শুরু করেন। দীর্ঘদিন খেলাপী অবস্থায় থাকা সমবায় সমিতির সম্পর্কে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করেন তিনি। ওই তদন্ত কমিটির প্রতিবেদনে পরিদর্শক আব্দুস সালামের বিরুদ্ধে বিভিন্ন সমিতির ম্যানেজার, সভাপতি ও সদস্যদের থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ মেলে। প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ ও ব্যাংক চালান জালিয়াতি করে স্ত্রীর নামে আলীশান বাড়ি নির্মাণের বিষয়টি নিশ্চিত হয় তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী চালান জালিয়াতি, কর্তৃপক্ষের আদেশ অমান্য, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলাভঙ্গ এবং দুর্নীতি, সমিতির অর্থ আত্মসাৎ ও হস্তমজুদের অভিযোগে গত ২৩-১০-২০২৫ তারিখে ৪৭.৬২.৮৭.৪৭.০০০.১৬.০০৮.১৩.৫৬১ নম্বর স্মারকের এক অফিস আদেশে ইউসিসিএ লিঃ এর কর্মচারীদের মডেল চাকরি প্রবিধানমালা-২০১৮ এর ২৬ (১) ধারা মোতাবেক পরিদর্শক আব্দুস সালামকে সাময়িক বহিস্কার করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম।

কিন্তু একটি সুবিধাভোগী মহল এ বহিস্কার আদেশ পরিদর্শক আব্দুস সালামের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কৌশলে বিলম্ব করেন। ওই মহলটি উল্টো উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলমকে কালিগঞ্জ থেকে বদলী করার জন্য ষড়যন্ত্র শুরু করেন। এরই অংশ হিসেবে শেখ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলীর জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক বরাবর অভিযোগকারীর স্বাক্ষর ছাড়াই একটি কাল্পনিক আবেদন করেন তারা। আবেদনপত্রে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ, এনসিপির নেতা শেখ রাকিবের স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতি করে সুপারিশ দেখানো হয়। এর ফলে জাহাঙ্গীর আলমকে বদলীর আদেশ প্রদান করেন কর্তৃপক্ষ। স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে দাখিলকৃত মিথ্যা অভিযোগের কারণে শেখ জাহাঙ্গীর আলমকে বদলী করা হয়েছে জানতে পেরে বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সদস্য, ইউসিসিএ’র পরিচালক ও কেএসএস এর পরিচালকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।খরিতলা কৃষক সমবায় সমিতির সভাপতি রুমি,কৃষক মোঃ আশরাফ হোসেন দৈনিক দৃষ্টিপাতকে জানায় ইন্সপেক্টর আব্দুস সালাম বহুদিন আমাদের সমিতিতে টাকা কালেকশনের জন্য কর্মরত ছিল সে বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে আমাদের সমিতি সহ অন্যান্য সমিতির থেকে টাকা তুলে নিয়ে এসে নিজে আত্মসাৎ করে।এছাড়া তিনি  বিভিন্ন কৃষকের নামে  লোনের টাকা উত্তোলন করে যে সেসব কৃষক তারা নিজেই জানেনা যে তাদের নামে লোন উঠেছে।সে এভাবে আমার সমিতির থেকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা উঠায় নিয়ে নিজ আত্মসাৎ করেছে।এভাবে সাদপুর কৃষক সমবায় সমিতির সভাপতি ডাক্তার আব্দুল কাদের সমিতি থেকে ৬ লক্ষ ২০ হাজার টাকা সহ প্রায় ৭০ থেকে ৭৫  লক্ষ টাকা এভাবে আত্মসাৎ করে।উপজেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতির সভাপতি সহ কৃষকরা দৈনিক দৃষ্টিপাতকে জানায় অফিস ম্যানেজমেন্ট বুঝতে পেরে সাথে সাথে তাকে সাসপেন্ড করা হয় কিন্তু অফিসের অন্যান্য অথরিটিরা তার সাসপেন্ড লেটার চেপে রেখে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে একের অধিক কৃষক তাদের অভিযোগে উল্লেখ করে।  সদপুর কৃষক সমবায় সমিতির সভাপতি গ্রাম  আব্দুল কাদের খরিতলা কৃষক সমবায় সমিতির সভাপতি রুমি,কৃষক মোঃ আশরাফ দৈনিক দৃষ্টিপাত কে জানায় ইন্সপেক্টর সালাম কৃষকদের সরলতার সুযোগ নিয়ে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা দিয়েছে এখন কৃষকরা সর্বসন্ত। আমরাও উক্ত কৃষকের মধ্যে নিজেরাও সর্বশ্রান্ত হয়ে উঠেছি।বিআরডিবির ভাইস চেয়ারম্যান গ্রাম ডাক্তার রমেশকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের আগামী বুধবারে মিটিং আছে কত টাকা নিয় আত্মসাৎ করে লাপাত্তা দিয়েছে  মিটিংয়ের পরে জানা যাবে।তারা অবিলম্বে শেখ জাহাঙ্গীর আলমকে কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসেবে পুনর্বহাল এবং অর্থ আত্মসাতকারী পরিদর্শক আব্দুস সালামকে আটকপূর্বক সমবায়ীদের অর্থ উদ্ধার ও এসবের নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষহ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানার জন্য পরিদর্শক আব্দুস সালামের মুুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলামঃ  ০১৭৮০৫৬০৯৬০।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ ইউসিসিএ’র পরিদর্শক আব্দুস সালাম অর্ধ কোটি টাকা নিয়ে লাত্তা,দুই শতাধিক কৃষক সর্বশান্ত

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x