ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিনাইদহে তরুণী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, আদালতে দায় স্বীকার

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-  ঝিনাইদহ সদর থানা এলাকায় আফিয়া আক্তার খুশি (২১) নামের এক তরুণীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সাঈদ মেহেদীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানা ও জেলা ডিবির সাইবার ক্রাইম ইউনিটের একটি যৌথ দল দীর্ঘ অভিযানের পর গত ১৭ জুলাই ২০২৬ তারিখ রাত ০১:০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন খালিসাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারের পরদিন, অর্থাৎ ১৮ জুলাই ২০২৬ তারিখে আসামি সাঈদ মেহেদী বিজ্ঞ আদালতে ফৌযদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক খুশিকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ মে ২০২৬ তারিখে ঝিনাইদহ সদর থানার পাগলাকানাই মোড় সংলগ্ন শাহাদাতিয়া সড়কে জনৈক বেবির বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে সকাল ০৯:০০ ঘটিকায় আফিয়া আক্তার খুশির লাশ উদ্ধার করা হয়। 

নিহত খুশি সাতক্ষীরার আশাশুনি থানার আদালতপুর গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। তিনি ওই বাসাটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন। এই ঘটনার পরদিন, অর্থাৎ ১৪ মে ২০২৬ তারিখে নিহতের পিতা সহিদুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ২৪। মামলায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ঢেপুখালী গ্রামের মোঃ মোশলেম হাজীর ছেলে মোঃ সাঈদ মেহেদীকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে সক্রিয় ভূমিকা নেয় পুলিশ প্রশাসন। সদর থানার সাব ইন্সপেক্টর রোকনুজ্জামানের নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইউনিটের যৌথ সহায়তায় দেশের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ যৌথ অভিযানের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সনাক্ত করে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে এই হত্যাকাণ্ডের ঘটনার মূল রহস্য উদঘাটিত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে তরুণী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, আদালতে দায় স্বীকার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x