ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেগমগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মু. অলি উল্লাহ ইয়াসিন, স্টাফ রিপোর্টার নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা, একটি জিপ গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (ভোর সাড়ে ৫টায়) গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে জিপ গাড়ির দরজার ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় বিপ্লব ও পারভেজ নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত পারভেজের বিরুদ্ধে এর আগেও মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান হোসেন, থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বেগমগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x