ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রশাসনের কড়া নজরদারীতে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা;নগরীর ১৬ পয়েন্টে যান চলাচলে নিয়ন্ত্রণ

-----------------------

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রামঃ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির কড়া নজরদারির মধ্যে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজকের রথযাত্রা উৎসব  উপলক্ষে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ১৬টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে রথযাত্রা শেষ না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে বলে বুধবার (১৫ জুলাই) সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো।

সিএমপি জানায়, আজকে একই দিনে নগরীতে তিনটি প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হয়।এরমধ্যে তুলসীধাম মন্দিরের রথযাত্রা তুলসীধাম থেকে নিউমার্কেট, লালদীঘি, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও লাভ লেন হয়ে পুনরায় মন্দিরে ফিরে যাবে।

অন্যদিকে, নন্দনকাননের রাধামাধব মন্দির (ইসকন)-এর রথযাত্রা ডিসি হিল, আন্দরকিল্লা, কোতোয়ালী, নিউমার্কেট ও আমতল হয়ে নন্দনকাননে শেষ হবে।এছাড়া প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর রথযাত্রা প্রবর্তক মোড় থেকে গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী, কাজীর দেউড়ি, জামালখান, আন্দরকিল্লা, লালদীঘি ও সিনেমা প্যালেস হয়ে ডিসি হিলে পৌঁছাবে।

রথযাত্রা উপলক্ষে বাদশা মিয়া রোড, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর, নেভাল মোড়, নূর আহমদ সড়ক, এনায়েত বাজার, তিনপোল, নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী, লালদীঘি, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা, গুডস হিল, গনি বেকারি ও সার্সন রোডে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে রথযাত্রা উৎসব হওয়ার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন সিএমপি ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নজরদারি ও সহযোগী করা হয়েছে। যার কারণে নগরীর প্রতিটি স্হানে সনাতনী সম্প্রদায়ের লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণে রথযাত্রায় একটা আনন্দগণ উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে। হাল্কা বৃষ্টির মধ্যে ভিজে হাজার হাজার নারী পুরুষ জগন্নাথদেবের রথযাত্রা রশি আন্দনগন পরিবেশে দীর্ঘ পথ টেনে নিতে দেখা গেছে।

এছাড়াও জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরীর প্রতিটি স্হানে গণজমায়েত ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে একটা উৎসব মুখর পরিবেশ দেখে গেছে পুরো চট্টগ্রাম শহর জুড়ে। 

সিএমপির মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার মো. আমিনুর রশীদ রথযাত্রা চলাকালে নগরবাসীকে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

প্রশাসনের কড়া নজরদারীতে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা;নগরীর ১৬ পয়েন্টে যান চলাচলে নিয়ন্ত্রণ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x