ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পরিবারের নিরাপত্তা চেয়ে করিমগঞ্জ থানায় ভুক্তভোগীর জিডি

জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকি!

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর, মারধর, গাছপালার ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে করিমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোহাম্মদ জিয়াউর রহমান (৩৭)। জমি নিয়ে বিরোধের জেরে একের পর এক হুমকি ও হামলার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী জিয়াউর রহমানের অভিযোগ, অভিযুক্ত জাহের উদ্দিন খানের কাছ থেকে বসতবাড়িসংলগ্ন ৩৭ শতাংশ জমি কেনার জন্য তিনি বায়না চুক্তি করেন। জমির নির্ধারিত মূল্য পরিশোধের পর স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে জমির দখলও বুঝে নেন। কিন্তু পরবর্তীতে জমির বাজারমূল্য বেড়ে যাওয়ায় বিক্রেতা জমিটি রেজিস্ট্রি করে দিতে অস্বীকৃতি জানান বলে তাঁর দাবি।

এ নিয়ে বিরোধের সূত্র ধরে জিয়াউর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং-০৫/২০২৬ দায়ের করেন। তাঁর অভিযোগ, আদালতে মামলা দায়েরের পর থেকেই মামলা প্রত্যাহারের জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে চাপ প্রয়োগ, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

জিডির বিবরণে বলা হয়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে জিয়াউর রহমানের অনুপস্থিতিতে বায়নাসূত্রে কেনা ও তাঁর দখলীয় জমিতে থাকা টিনের বেড়া ভেঙে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তিনি বাড়ির সামনের পাকা রাস্তায় গেলে অভিযুক্তদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তাঁর চিৎকার শুনে আশপাশের ২০ থেকে ৩০ জন লোক এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। একই সঙ্গে বাড়ির গাছপালার ক্ষতিসাধন করে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে স্থানীয় লোকজন তাঁকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জিয়াউর রহমানের আরও অভিযোগ, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের আরও বড় ধরনের ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

ঘটনার সাক্ষী হিসেবে জিডিতে মোঃ আরিফিন সনি মিয়া, মোঃ প্রাথজিন মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে করিমগঞ্জ থানায় দায়ের করা জিডিটি অফিসার ইনচার্জ মোঃ সোহেব খাঁন গ্রহণ করেন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জিডির তদন্তভার অর্পণ করা হয়েছে এসআই (নিরস্ত্র) মোঃ লুৎফর রহমানের ওপর।

ভুক্তভোগী জিয়াউর রহমান নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে পুলিশের তদন্ত ও সংশ্লিষ্ট সবার বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকি!

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x