বিরল সেন্ট্রাল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
================================
মোঃ সেলিম রেজা,
বিরল, (দিনাজপুর) প্রতিনিধি
বিরল সেন্ট্রাল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল সেন্ট্রাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ।
বিরল সোনাপুকুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেফোডিল প্রিপারেটরি স্কুল এর প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ নাজমুল ইসলাম, বিরল সেন্ট্রাল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মোকাম্মেল হোসেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অভিভাবক কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান।
এ সময় প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ২০১৩ সাল থেকে এই প্রতিষ্ঠানটি আপনাদের দোয়ায় পরিচালিত হয়ে আসছে। আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদের সন্তানদেরকে নিজের সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করার। আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সন্তানদেরকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখবেন এবং আমরা যেন আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী দেওয়ার দায়িত্ব আপনাদের কিন্তু তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।
বিরলে দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
==================================
মোঃ সেলিম রেজা,
বিরল, (দিনাজপুর) প্রতিনিধি
শহিদ বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস-২০২৫ এবং মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বিজয় মেলা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
০৮ ডিসেম্বর- ২০২৫ সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুম (২য় তলা) প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
সভায় অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, সমাজেসেবা অফিসার রাজুল ইসলাম, সমবায় অফিসার হাফিজুর রহমান, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজমির হোসাইন, গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক একরামুল হক আবির, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।
সভায় শহিদ বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস-২০২৫ এবং মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বিজয় মেলা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনে ব্যাপক কর্মসূচি উদযাপনের সিদ্ধান্ত হয়।
বিরলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
==================================
মোঃ সেলিম রেজা,
বিরল, (দিনাজপুর) প্রতিনিধি
০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিরলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিরল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ মাওলানা মোঃ মনছুর আলী এর সার্বিক তত্ত্বাবধায়নে সহসভাপতি সাংবাদিক আতিউর রহমান, বুলবুলে আলম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আরিফ, সদস্য একরামুল হক, জেসমিন জাহান, তানিয়া বিনতে সালামসহ কমিটির নেতৃবৃন্দের উপস্থিততিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সভায় ০৯ ডিসেম্বর বিরল উপজেলার দৃশ্যমান ও উন্মূক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, দিবসটির শুভসূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন, মানববন্ধন, দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন ও দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য নিয়ে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মতামত