ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মোঃ মশিউর রহমান বিপুল
কুড়িগ্রাম প্রতিনিধি.
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৮ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।
বিতরণকালে উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশোর,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ৫০০ জন কৃষকের মঝে ৫ কেজি করে বোরো ধানের উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি আরও ১,২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
এ সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ কৃষকদের আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন কর্মকর্তারা
মতামত