জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এনাম নাহার মোড়ের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট-এর প্রতিনিধি ইলিয়াছ সুমন। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি রিদুয়ানুল বারি, দৈনিক যায় যায় কাল প্রতিনিধি মাইনউদ্দীন, সাধারণ সম্পাদক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মোবারক হোসাইন, যুগ্ম সম্পাদক দৈনিক কালবেলা ও মানব কণ্ঠ প্রতিনিধি মাহামুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান।
এ ছাড়া সভায় সদস্য শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম রিয়াদ এবং যমুনা টেলিভিশনের প্রতিনিধি চারু মিল্লাত উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সামগ্রিক কার্যক্রমের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আগামী মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতামত