ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেফতার

‎গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম 

‎

‎মাদক ব্যবসার কোনো ঠাঁই গাইবান্ধায় নেই- আইনশৃঙ্খলা বাহিনী এ বার্তা আরও একবার স্পষ্ট করে দিল,এমন কড়া সতর্কতার মধ্যেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার বিশেষ অভিযানে নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের একটি পরিত্যক্ত কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাটিকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ জানায়।

‎গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম থানার জিডি নং-২৯৩ (০৬ ডিসেম্বর)-এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নাকাই গ্রামের মোঃ বাবলু মিয়ার এল-সিস্টেম টিনসেড বাড়ির উত্তর-পূর্ব পাশে অবস্থিত পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন

‎১. মোঃ মেহেদী হাসান সবুজ সরকার (৩৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার, নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রাম মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে ।

‎২. মোঃহুমায়ুন কবির (২৯) নাকাই ইউনিয়নের বাজুনিয়া পাড়ার মোঃশহিদুল ইসলামের ছেলে ।

‎৩. মোঃ আপেল মাহমুদ (৩২) নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রাম মৃত কফিল উদ্দিন প্রামাণিকের ছেলেকে গ্রেফতার করা হয়।

‎অভিযানকালে তাদের কাছ থেকে ৪৭ পুড়িয়া হেরোইন এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা হাজতে সংরক্ষণ করে।

‎ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় মামলা নং-০৯, ০৭ ডিসেম্বর ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক)/৪১ ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

‎গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  বলেন, মাদক ব্যবসা বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক যে-কোনো জায়গায় লুকিয়ে রাখলে তা খুঁজে বের করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না-গোবিন্দগঞ্জকে মাদকমুক্ত করতেই আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x