ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দুমকি উপজেলায়, যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার।।

জাকির হোসেন হাওলাদার।   দুমকী (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে বগুড়া জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়,  ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা সফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সফিকুল ইসলামের সঙ্গে মোসা. ফাতেমা খাতুনের পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে হয়। বিয়ের পর থেকেই সফিকুল ইসলাম বিভিন্ন সময় ফাতেমা খাতুনের ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ফাতেমা খাতুন তার পিত্রালয়ের বসতঘরের বারান্দায় অবস্থানকালে সফিকুল ইসলাম তাকে বেধড়ক মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং হত্যার চেষ্টা চালান।এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন গত ৬ নভেম্বর দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-০১।

পরবর্তীতে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালত ওই মামলায় সফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে দুমকি থানা পুলিশের একটি দল বগুড়া গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।। #

বার্তা প্রেরকঃ- 

 জাকির হোসেন হাওলাদার। 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি। 

তারিখঃ-৭/১২/২০২৫ইং

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দুমকি উপজেলায়, যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার।।

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x