লালমাইয়ে ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক জহিরের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিমের সভাপতিত্বে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া।
কর্মী সভায় বক্তারা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা এবং দলের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।



মতামত