বিরলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন জিমরান মোহাম্মদ সায়েক।
মোঃ সেলিম রেজা,
বিরল, (দিনাজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে তিনি পদার্পণ করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিমরান মোহাম্মদ সায়েক বিসিএস ৩৭ তম ব্যাচের একজন কর্মকর্তা।
মতামত