ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ৪ বিদায়ী কর্মকর্তা-কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও পৌরসভার প্রশাসক মো.তরিকুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ সাইদুর রহমানের বদলী জনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গত ০৩ ডিসেম্বর রাতে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোঃ মুরসালিন,ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত)রঞ্জন কুমার ঘোষ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
মতামত