লংগদুতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বিপ্লব ইসলাম,
লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর দারুল উলুম মাদ্রাসায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল হক-এর উদ্যোগে সকালে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন,এছাড়াও উপস্থিত ছিলেন গুলশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা ফিরে পাওয়া জাতির জন্য আশীর্বাদ হবে।
মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
মতামত