হরিরামপুরে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণার পর এক ‘মাদক কারবারি’সহ তিন জনকে গণপিটুনি।
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
হরিরামপুরে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণার পর এক ‘মাদক কারবারি’সহ তিন জনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।
তারা ৩ জন হলো তারা হলেন- হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের দুলালের ছেলে ২৭ বছর বয়সী আরিফ, সদর উপজেলার কলাশী এলাকার আফসারের ছেলে সাগর ও শিবালয় উপজেলার নালী এলাকার মিঠু মোল্লা।
গত সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলা ও সদর উপজেলার সীমান্ত এলাকা খাবাশপুরে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান।
ঘটনা সূত্রে জানা যায় “মাদক মামলার আসামি আরিফ খাবাশপুর চক থেকে দৌড়ে হরিরামপুর উপজেলার সট্টি গ্রামের এক বাড়িতে উঠে।
এ সময় ওই বাড়ির লোকজন ডাকাত পরেছে বলে আতঙ্কে চিৎকার শুরু করে।
“তখন মাদক কারবারির আরেক পক্ষ ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দেয়।
এ সময় তিন জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
পরবর্তীতে রাত সাড়ে দশটার দিকে হরিরামপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
পরে রাত ১টার দিকে সদর থানা পুলিশ তাদের নিয়ে যান।
মূলত মাদক বিক্রিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান জানান, আটককৃত ৩ জনের মধ্যে আরিফ নামের একজনের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা রয়েছে।
সে জামিনে রয়েছে এবং আরিফ বেশি আহত হয়েছেন।
সাগর ও মিঠু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মতামত