ভোলার শ্রেষ্ঠ ওসি সিরাজুল ইসলাম এবার রাঙ্গাবালী থানায় পদায়ন
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা
ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে টানা ৬ বার স্বীকৃতি পাওয়া লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম (বিপি নং– ৮৪১১১৩৫৩৪০) এবার লটারিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় পদায়ন হয়েছেন।
জানা গেছে, লালমোহন থানায় দায়িত্ব পালনকালে ওসি সিরাজুল ইসলাম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রুত মামলা নিষ্পত্তি, সন্ত্রাস ও মাদক দমনসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেন। তার এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওসি হিসাবে তিনি ৬ বার পুরস্কৃত হন।
স্থানীয়দের মতে, দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা, সততা ও নিরলস পরিশ্রম লালমোহন থানাকে আরও গতিশীল করে তোলে। রাঙ্গাবালীতে তার পদায়নে এলাকাবাসীর প্রত্যাশা—অপরাধ দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং জনসংযোগে নতুন গতি আসবে।
মতামত