কালীগঞ্জে লিডার্স এর পক্ষ থেকে লবণ সহনশীল ধান ও সবজী বীজ এবং জৈব সার বিতরণ
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা কালীগঞ্জে লিডার্স এর পক্ষ থেকে লবণ সহনশীল ধান ও সবজী বীজ এবং জৈব সার বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স ২ ডিসেম্বর ২০২৫ প্রকল্প অফিস কালিগঞ্জ থেকে ২০০ জন কৃষক-কৃষানীদের মাঝে ব্রী-৯৯ ও ব্রী-১০২ জাতের ধানবীজ, জৈব সার-৪০ কেজি, সূর্যমুখী ১কেজি, মুগডাল ও মশুরী এবং বিটা-ক্যারোটিন সমৃদ্ধ মিষ্টি আলুর কাটিং বিতরণ করা হয়।
লিডার্স কল ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এবং এগ্রিকারচার এন্ড নিউট্রিশন অফিসার মোঃ বুলবুল হোসাইন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাত কুমার তরফদার সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার।উপস্থিত ছিলেন ভাড়াসিমলা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মিস, আলেয়া খাতুন, মথুরেশপুর ইউনিয়ন ইউপি সদস্য দেবাশিষ ঘোষ, লিডার্স ইযুথ কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাহিন মাহমুদ, প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উন্নয়ন বাধার সম্মুখীন। এই কৃষি ব্যবস্থা উন্নতি করতে হলে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার কোন বিকল্প নেই। লিডার্স গেইন বাংলাদেশ এর অর্থায়নে কালিগঞ্জ উপজেলায় কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য জলবায়ু সহনশীল যে কল বীজ বিতরণ করা হচ্ছে এই বীজ রোপনের মাধ্যমে ভা্ল উৎপাদন হবে সেই সাথে কৃষকগণ লাভবান হবে। আর্থিকভাবে উন্নয়ন ত্বরান্তিত হবে।
ছবিঃ কালীগঞ্জে লিডার্স এর পক্ষ থেকে লবণ সহনশীল ধান ও সবজী বীজ এবং জৈব সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম
মতামত