তারুণ্যের জোয়ারে ইউসুফ আম্মার: ময়মনসিংহ-১০ আসনে জাতীয় নাগরিক পার্টির ব্যাপক গণসংযোগ
গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধিঃ এ কে এম রুহুল আমিন
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপ্রত্যাশী ইউসুফ আম্মার এর সমর্থনে গতকাল সোমবার, ০২ ডিসেম্বর ২০২৫, ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার তরুণ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকায় এক চাঞ্চল্যকর উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
গতকাল দুপুরে ৫ই মোহনী মুক্তিযোদ্ধা বাজার থেকে শুরু হয় বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রাটি পাগলা হয়ে গফরগাঁওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তরুণ প্রজন্মের অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে।
পরিবর্তন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন
গণসংযোগে অংশ নেওয়া সাধারণ মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং তরুণ নেতৃত্বকে স্বাগত জানান।
পথসভায় অংশ নিয়ে আবুল কালাম নামে একজন বিশেষ সাক্ষাৎকারে বলেন,
এই তরুণ প্রজন্মই স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে জাতিকে মুক্ত করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরশাসক দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজ তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে নতুন একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তাই আমরা মনে করি, ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে তরুণ ভোটারদের একটি বড় অংশ এই তরুণ ও মেধাবী মনোনয়নপ্রত্যাশী ইউসুফ আম্মার এর পক্ষে কাজ করবেন। তরুণ প্রজন্ম তার পাশে থাকবেন। তরুণরা সবসময় জনগণ নিয়ে চিন্তা-ভাবনা করেন। আমরা বিশ্বাস করি, এই গফরগাঁওয়ের উন্নয়নের জন্য তরুণ প্রজন্মের নেতৃত্ব পেলে গফরগাঁও একটি আধুনিক এবং মডেল থানা হিসেবে গড়ে উঠবে।"
তরুণ নেতৃত্ব ও ধার্মিক মানুষের প্রতি আস্থা
একজন নারী ভোটার তাঁর বিশেষ সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের প্রতি তাঁর গভীর আস্থা প্রকাশ করে বলেন,
আমরা তরুণদের পক্ষে আছি। তরুণরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আসুন, আমরা সবাই এই তরুণ, ধার্মিক একজন মানুষের পক্ষে একত্রিত হই, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে হয়। এমন মানুষের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি বাংলা দেশ গড়ার লক্ষ্যে কাজ করি।"
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ইউসুফ আম্মার-কে ঘিরে গফরগাঁও-পাগলা আসনের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এই গণসংযোগের মধ্য দিয়ে তিনি জনগণের বিপুল সমর্থন লাভে সক্ষম হয়েছেন বলে মনে করা হচ্ছে।
মতামত